বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে সুন্দরবন সুরক্ষায় বনকর্মীদের ছুটি বাতিল

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 150.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): সুন্দরবন সুরক্ষায় বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের ছুটিতে টহল জোরদারে বনকর্মীদের সংশ্লিষ্ট রেঞ্জ, স্টেশন ও টহল ফাঁড়িতেই থাকার নির্দেশ দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবন বিভাগে দুইটি রেঞ্জ রয়েছে। এর একটি খুলনা আরেকটি সাতক্ষীরা। এই দুই রেঞ্জের আওতায় রয়েছে ৯টি স্টেশন ও ৩০টি টহল ফাঁড়ি। জনবল রয়েছে প্রায় ৩শ জন।

সূত্র মতে, ছুটিতে সুন্দরবনে পর্যটকের চাপ বাড়ে। সেই সাথে বাড়ে চোরাশিকারীদের তৎপরতা। এসময় দুর্বৃত্তরা বনের সম্পদ লুট ও ধ্বংসের সুযোগ নিতে চায়। এ কারণে এ বছরও সুন্দরবনের অভ্যন্তরের সব ফরেস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে রেঞ্জগুলোতে অত্যাধুনিক স্প্রিড এবং ফাইবার বোট প্রস্তুত রাখা হয়েছে।

বন বিভাগের একাধিক কর্মী জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ না থাকলেও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বই তাদের কাছে সবচেয়ে বড়।

তারা আরও বলেন, আমরা না থাকলে বন নিরাপদ থাকবে না। তাই কষ্ট হলেও দায়িত্ব পালন করতেই হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে বনের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে রেঞ্জ কার্যালয় জরুরী সভার মাধ্যমে স্ব স্ব স্টেশন ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন নিদর্শনা দেওয়া হয়েছে। এবার পুরো সুন্দরবন নিরাপত্তা বলয়ে রাখার চেষ্টা চলছে। স্মার্ট পেট্রোলিংসহ ফুট পেট্রোলিং চলমান রয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নানা ধরণের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু শুধুমাত্র বনবিভাগ সব ক্ষেত্রে ব্যতিক্রম। দুর্গম ও ভয়ঙ্কর বনাঞ্চলে বনপ্রহরীদের সবসময় জীবন বাজি রেখে ডিউটি করতে হয়। বেতন ছাড়া অন্যান্য তেমন কোন সুযোগ-সুবিধা নেই বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। দীর্ঘদিন ধরে তারা নানাবিধ সুযোগ-সুবিধা দাবি করে আসলেও তার মধ্যে গত ২০১৭ সালে শুধুমাত্র ঝুঁকিভাতা চালু হয়েছে। এরপর থেকে বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে আবেদন করলেও তা আলোর মুখ দেখেনি।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!