বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরাল হওয়ার পর হাতিয়ার ইউএনও ওএসডি

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে আদেশ জারি করেছে।

গত সোমবার (১৬ মার্চ) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

যদিও ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেন সংশ্লিষ্ট ইউএনও মো. আলাউদ্দিন।

তিনি দাবি করেন, শত্রুতাবশত কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, ২৯ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি আর কারও ফোনকল রিসিভ করছিলেন না। তবে সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন।

ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আবার অনেকে ধারণা করছে, ইউএনও ‘হানি ট্র্যাপে’ পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০