বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

স্পোর্টস ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামেও হারল তারা। ২-১ গোলে সিটির মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে মাদ্রিদ ক্লাব ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ আটের খেলা নিশ্চিত করেছে। ফিরতি লেগে অবশ্য তীব্র লড়াইয়ের মুখে পড়েছে স্প্যানিশ ক্লাব। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলেও ২২টি শট নিয়েছে সিটি, লক্ষ্যে ছিল ৮টি। আর রিয়াল লক্ষ্যে সাতটি রেখে দুটি গোল আদায় করে নেয়।

ভিনিসিয়ুসের শট হাত দিয়ে ঠেকালে অধিনায়ক বার্নার্দো সিলভাকে হারায় সিটি। তাতে ২২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোলমুখ খোলে রিয়াল। ব্রাজিলিয়ান তারকার গোলে দুই লেগ মিলে মাদ্রিদ চার গোলে এগিয়ে যায়।

বেশ কিছু সুযোগ নষ্ট করার পর ৪১ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটির ক্ষীণ আশা জাগে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। প্রায় এক মাস পর মাঠে ফেরেন ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে খুব কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। কোয়ার্টার ফাইনালে রিয়াল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার। প্রথম লেগে জার্মান ক্লাব ৬-১ গোলে এগিয়ে। আজ তারা দ্বিতীয় লেগ খেলবে।

পাঁচ মৌসুমে এনিয়ে চতুর্থবার সিটি মাদ্রিদ বাধা পার হতে পারল না। দ্বিতীয় লেগে দারুণ খেললেও গত সপ্তাহের হারের মাশুল দিতে হলো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০