বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মার্চ ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় স্বামীর চিকিৎসায় কন্যা সন্তান বিক্রির আকুতি মায়ের

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় লিভার টিউমারে আক্রান্ত এক হতদরিদ্র ব্যক্তির চিকিৎসার জন্য অর্থের অভাবে কন্যা সন্তান বিক্রি করার মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার স্ত্রী। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

সরেজমিনে বুধবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মো. আত্তাব গাজী (৪৫) দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিভার টিউমারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। ছোট্ট একটি কুঁড়েঘরে স্ত্রী ও চার কন্যা সন্তানকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছে তার।

পরিবার সূত্রে জানা যায়, আত্তাব গাজী দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হন। এতে তার ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস নষ্ট হয়ে যায়। বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

আত্তাব গাজী বলেন, আমি এখন অসহায়। চিকিৎসা করানোর মতো সামর্থ নেই। জীবনের শেষ সময়ে আমার আর কোনো চাওয়া নেই, শুধু একটু চিকিৎসা পেলে হয়তো বাঁচতে পারতাম।

আত্তাব গাজীর স্ত্রী শাহিদা খাতুন বলেন, প্রতিদিন প্রায় ৫০০ টাকার ওষুধ লাগে। ধারদেনা করে কোনোভাবে দিন চলছে। স্বামীর চিকিৎসার জন্য আমরা চরম সংকটে পড়েছি। বাধ্য হয়ে একটি কন্যা সন্তান বিক্রি করার কথাও ভাবতে হচ্ছে।

এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরাও এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়দের দাবি, দ্রুত এই পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া জরুরি। তারা সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের মানবিক সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১০

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১১

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৩

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৫

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৬

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৭

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৮

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৯

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!