বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ মার্চ ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলবাসী।

রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিশ্ব পানি দিবস উপলক্ষে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে স্থানীয় নারী ও যুবরা ‘টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না’, ‘পানি বাণিজ্যিকরণ বন্ধ করো’ এবং ‘আর কতকাল লবণ পানি খেতে হবে?’ প্রভৃতি স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে সুপেয় পানির সংকট নিরসনের দাবি জানান।

এসময় বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ছে। ফলে পানির জন্য সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা, অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে তাদের টাকা দিয়ে পানি কিনতে হচ্ছে।

শরুবের ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, উপকূলবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।

এ সময় আরও বক্তব্য দেন শরুবের প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম, রাজীব বৈদ্য প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!