বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় গোপনাঙ্গ চেপে ধরায় স্বামীর মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে গোপনাঙ্গে চেপে ধরায় ফজলু গাজী (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে।

ফজলু গাজীর স্বজনেরা জানান, ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যান। তার কয়েকমাস পর একই ইউনিয়নের পাশ্ববর্তী আংটিহারা গ্রামের মৃত শামছুর গাজীর কন্যা খুকুমনিকে বিয়ে করেন ফজলু। কিন্তু সংসারে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে সোমবার রাত ৯টার দিকে স্ত্রীর সাথে ফজলু গাজীর ঝগড়া হয়। এ সময় খুকুমনির সঙ্গে তার হাতাহতি হয়। এক পর্যায়ে খুকুমনি তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এক পর্যায় গভীর রাতে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে খুকুমনিকে গ্রেপ্তার করে।

দক্ষিণ বেদকাশী ইনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১০

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১১

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৩

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৫

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৬

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৭

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৮

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৯

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!