বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মার্চ ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়।

বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!