বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজে চমক, ইনজুরি কাটিয়ে ফিরলেন জয়-তানজিম সাকিব

ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও পরখ করে দেখছেন নির্বাচকরা।

সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। ফিজিও ও ট্রেইনিং স্টাফদের কড়া নজরে চলছে কন্ডিশনিং সেশন। প্রথম সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করার পর শুরু হবে ব্যাট-বলের মূল স্কিল ট্রেনিং।

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে হলেও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই সফরের।

এবারের ক্যাম্পে বড় চমক স্পিন অলরাউন্ডার এসএম মেহেরব হোসেনের প্রথমবার ডাক পাওয়া। এনসিএলে উজ্জ্বল পারফরম্যান্স করা রুয়েল মিয়া এবং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকেও ডাকা হয়েছে। এছাড়া দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ফেরা তানজিম হাসান সাকিব এবং মাহমুদুল হাসান জয়। নির্বাচকরা চাইছেন ব্যাক-আপ ক্রিকেটারদের একটি শক্তিশালী গ্রুপ তৈরি করতে, যাতে বড় আসরের আগে দলের গভীরতা বাড়ে।

টানা ক্রিকেটের ধকল কাটিয়ে ফিটনেসে ফেরার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গত বৃহস্পতিবার তিনি জানান, ‘টেস্টের খেলোয়াড়সহ তিন ফরম্যাটের খেলোয়াড়রাই এই ক্যাম্পের অংশ। বেশ কিছুদিন ধরে আমরা ফিটনেস নিয়ে কাজ করার মতো উপযুক্ত সময় পাইনি। টানা ক্রিকেটের মধ্য দিয়ে যেতে হয়েছে। ঠাসা সূচিতে বিপিএল ছিল, এরপর ইন্ডিপেন্ডেন্স কাপ, তারপর বিসিএল এবং পাকিস্তান সিরিজ। এখন আমরা অবশেষে কিছুটা সময় পেয়েছি। প্রথম সপ্তাহটি ফিটনেস এবং ফিল্ডিংয়ের জন্য রাখা হয়েছে, এরপর আমরা স্কিল ট্রেনিংয়ে যাব। সব ফরম্যাটের খেলোয়াড়রা এতে অংশ নেবে এবং পুরো কোচিং স্টাফ এই সেশনগুলো তদারকি করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!