বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় তেল না দেওয়ায় পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তেল না দেওয়ায় পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়াস্থ লস্কর পেট্রোল পাম্পের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা জানান, দীর্ঘ চার পাঁচ ঘণ্টা লাইনে দাড়িয়েও তারা তেল পাননি। তেল থাকলেও তাদের আগামীকাল তেল দেওয়া হবে জানিয়ে ফেরত দেওয়া হয়েছে।

এদিকে, পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না- এমন অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করেন।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এর আগে গত রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালানো হয়েছিল। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১০

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১১

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১২

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৩

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৪

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৫

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৬

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৭

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৮

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৯

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

২০
error: Content is protected !!