
সাতক্ষীরার মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার তথ্যানুসন্ধান, বাল্য বিবাহ রোধে কার্যকরি পরিকল্পনা ও সংলাপ, জনসচেতনতা বৃদ্ধিতে নাট্যদলের পরিবেশনায় ইস্যুভিত্তিক নাটক মঞ্চায়নসহ নানা কাজের সিদ্ধান্ত নিয়েছে সিএসও নেটওয়ার্ক।
শনিবার (২৮ মার্চ) বিকালে স্বদেশ অফিসে নাগরিকতা: সিভিক এনগজেমন্টে ফান্ড প্রোগ্রামের অধীনের এনগেজ নাও প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সিএসও নেটওয়ার্কের ত্রৈমাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে ও স্বদেশ’র প্রোগ্রাম অফিসার আজারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলার কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ত্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দীকি, সিডব্লিউসিএস প্রতিনিধি বিনা আখতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন