বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পরিবারের সদস্যদের অচেতন করে ৫০ ভরি স্বর্ণালংকার লুট

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আশা ফিলিং স্টেশনের মালিকের পরিবারের সদস্যদের অচেতন হয়ে নগদ অর্থ, প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার ও মোটরসাইকেলের তেল লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা আরব আলী গাজীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বেগম (৫৫), পুত্রবধূ মোছাঃ নূরীতারা খাতুন (৩৫) এবং নাতনি আরিয়ানা খাতুনকে (৯) চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে।

আশা ফিলিং স্টেশনের মালিক আরব আলী গাজীর ছেলে মোঃ মতিউর রহমান নান্টু বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমি বাড়িতে ফিরে গেট বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকির পর আমার স্ত্রী বেশ অচেতন অবস্থায় গেট খুলে দেয়। তখন বিষয়টি গুরুত্ব দেইনি। পরে ফজরের নামাজের সময় মেয়ের অসুস্থতা দেখে সন্দেহ হয়। এরপর মায়ের ঘরে গিয়ে দেখি তিনিও অজ্ঞান হয়ে পড়ে আছেন।

তিনি আরও জানান, বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দেখতে পান ঘরের ভেতর সব তছনছ করা, আলমারি ভাঙা এবং জানালার গ্রিল কাটা। আলমারিতে রাখা স্বর্ণালংকার লুট করা হয়েছে।

তার ভাষ্যমতে, প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এছাড়া মোটরসাইকেলের তেলও বের করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে নগদ টাকার পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সামছুন্নাহার বেগমকে অচেতন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে নূরীতারা খাতুন ও শিশু আরিয়ানা বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705