বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মার্চ ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ ক‌রে পু‌লিশ। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় সন্দেহজনকভাবে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং চালককে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন মেসার্স ভাই ভাই স্টোরের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৩

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

৪

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

৫

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

৬

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

৭

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৮

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

৯

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

১৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

১৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

২০