উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের গাবুরায় ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) গাবুরার চকবারা প্রোডাকশন সেন্টারে ১৮ জন নারী-পুরুষের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রশিক্ষণ দেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।
প্রশিক্ষণে ছাগল পালনের উদ্দেশ্য, গুরুত্ব, ছাগলের জাত, ছাগলের বাসস্থান, বাচ্চা ও মা ছাগলের যত্ন, খাদ্য, ছাগলের পরজীবী, রোগ ও টিকা নিয়ে ধারণা দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস বলেন, ছাগল পালন লাভবান একটি পেশা। ছাগল পালন করে নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানো যায়।
মন্তব্য করুন