বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন

ডেস্ক রিপোর্ট: ‘ওরে গৃহবাসী, খোল্ দ্বার খোল্, লাগল যে দোল।’ কবিগুরুর এই অমোঘ আহ্বানে সাড়া দিয়ে ‘বসন্ত মানে নতুন আশা, বসন্ত মানে ভালোবাসা’ স্লোগানে জীর্ণতা মুছে প্রকৃতি আজ নবসাজে সজ্জিত। ইট-পাথরের যান্ত্রিক জীবনের চারদেয়াল ছাপিয়ে বসন্ত আজ কেবল ঋতু নয়, হয়ে উঠেছে এক পলিমাটির গভীর অনুভূতি। সেই অনুভূতির আবহে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

শহরের ফুড প্লাস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নিয়েছিল সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের এক অনন্য মিলনমেলায়। অশোক-পলাশের রাঙা নেশা আর দখিন বাতাসের মর্মর ধ্বনি যেন অনুষ্ঠানস্থলে বয়ে এনেছিল অকারণের সুখ। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এই উৎসবের প্রতিটি পরতে ছিল নতুনের আবাহন।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান রাজিব।

oplus_2

অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের মাহাত্ম্য বাড়িয়ে তোলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তৈয়েব হাসান বাবু, কবি শুভ্র আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাণবন্ত করে তোলেন সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, বদিউজ্জামান বাচ্চু, শামীম পারভেজ, মোশারফ হোসেন, বরুন ব্যানার্জী, নাগরিক নেতা মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অধ্যাপক ভারতী সরকার, কণ্ঠশিল্পী মনজুরুল ইসলাম, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, কবি গাজী শাহজাহান সিরাজ, ছড়াকার আহমেদ সাব্বির, কবি দিলরুবা রুবি, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, লেখক মুনিরুজ্জামান মুন্না, ভাস্কর সুরেশ পান্ডে, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জি, আসাদুজ্জামান সরদার, রাহাত রাজা, আকরামুল ইসলাম, গাজী ফরহাদ, কিশোর কুমার, এসএম জিন্নাহ
মো. হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, ইব্রাহিম খলিল, মীর খায়রুল, হা‌বিবুল হাসান, নাজমুস সাহাদাৎ জাকির, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, তানজির কচি, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, সোহাগ হো‌সেন, মে‌হেদী হাসান শিমুল  প্রমুখ।

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে…’ এই বন্দনা সংগীত পরিবেশন করেন পুষ্পিতা চক্রবর্তী অর্পা। এরপর ‘ফাগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙিন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়!’ স্লোগানের এই সুর যেন উপস্থিত সবার মনে ছড়িয়ে দিয়েছিল মুক্তির আনন্দ। নৃত্য পরিবেশন করেন সাংবাদিক তনয়া মেধা।

উৎসবের একটি বিশেষ অংশ ছিল কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। আইনজীবী হিসেবে নতুন যাত্রা শুরু করায় এসএম বিপ্লব হোসেন ও কালেরকণ্ঠ ডিজিটালে যোগদান করায় আলী মুক্তদাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য তৈয়েব হাসান বাবুকে সম্মাননা জানানো হয়।

এদিনটি অন্যরকম তাৎপর্য বহন করছিল সাংবাদিক এসএম শহীদুল ইসলাম ও সালমা খাতুন দম্পতির জন্য। তাঁদের দাম্পত্য জীবনের ৩০তম বিবাহবার্ষিকী উপলক্ষে আয়োজক ও সহকর্মীরা তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশিত সংগীতের মূর্ছনায় বসন্তের এই সন্ধ্যাটি হয়ে ওঠে মায়াবী। সাংবাদিকদের সপরিবারে উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহৎ পারিবারিক উৎসবে পরিণত করেছিল। পুরাতন বিরহ সরিয়ে নবীন জীবনের জয়গান গেয়েই শেষ হয় এই বসন্ত আবাহন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী, মাহবুব শাহ, ফারহানা ইমরোজ রোজ, শিরিনা আক্তার, পুষ্পিতা চক্রবর্তী অর্পা।

সবশেষে, প্রজাপতির পাখার মতো রঙিন আগামীর প্রত্যাশা আর প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকার নিয়ে ভাঙে এই আনন্দ আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০