বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. মোহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের মাঠে নামার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন তিনি।

নাহিদ বলেন, শুনতে পাচ্ছি, বিভিন্ন যে অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০ থেকে ১১টি অধ্যাদেশ তারা (বিএনপি সরকার) আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রয়েছে।
এই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটাই তারা রাখতে চায়।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ যে সকল উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল। তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে।

তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর যার যার ক্যারিয়ারে ফিরে যাবে, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরকেও দাঁড় হতে হবে।

তিনি বলেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদেরকে নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সে অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ড. মোহাম্মদ ইউনুসসহ সহক উপদেষ্টাদের আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705