বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ এপ্রিল ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবীন আইনজীবীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে সদ্য অন্তর্ভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. আকবর আলী। প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আরশাফ ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মিজানুর রহমান পিন্টু।

অনুষ্ঠানে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক মহৎ দায়িত্ব। একজন আইনজীবী সমাজের ন্যায়-অন্যায়ের পার্থক্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই নবীন আইনজীবীদের উচিত পেশাগত সততা, শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে কাজ করা। আদালতের প্রতি সম্মান এবং ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখলেই একজন আইনজীবী সফলতার শিখরে পৌঁছাতে পারবেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নিজেকে দক্ষ করে তুলতে নিয়মিত অধ্যয়ন, আইন বিষয়ে আপডেট থাকা এবং সিনিয়রদের কাছ থেকে শেখার মানসিকতা অত্যন্ত জরুরি।

অ্যাডভোকেট আব্দুল মজিদ (২) বলেন, আইন পেশায় টিকে থাকতে হলে ধৈর্য ধারণ করতে হবে। শুরুতে কাজ কম থাকবে, আয় কম হবে-এটাই স্বাভাবিক। কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রতিদিন আদালতে উপস্থিত থাকা, মামলা পর্যবেক্ষণ করা এবং সিনিয়রদের সঙ্গে থেকে শেখার চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, আইনের বইকে বন্ধু বানান, নিয়মিত পড়াশোনা ছাড়া এই পেশায় উন্নতি সম্ভব নয়। ক্লায়েন্টের সঙ্গে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না- সত্য বলুন, তাতে আপনার প্রতি আস্থা বাড়বে। আদালতে ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন- এটাই একজন ভালো আইনজীবীর পরিচয়। সিনিয়রদের সম্মান করুন, তাদের কাছ থেকেই আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। একজন দক্ষ ও সৎ আইনজীবী হতে পারলে শুধু নিজের ক্যারিয়ার নয়, সমাজও উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আকবর আলী বলেন, নবীন আইনজীবীরাই আগামী দিনের বিচারব্যবস্থার চালিকাশক্তি। আপনাদের হাত ধরেই ন্যায়বিচারের পথ আরও সুদৃঢ় হবে। পেশার শুরুতেই যদি সততা, নিষ্ঠা ও মানবিকতা ধারণ করা যায়, তবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার অনৈতিক প্রলোভন বা শর্টকাটের দিকে না গিয়ে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আদালতের পরিবেশ, সহকর্মীদের প্রতি সম্মান এবং পেশাগত আচরণ-এই তিনটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও কেস ডায়েরি প্রদান করা হয়।

এ সময় নবীনরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীন আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন ও অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট মো. সেলিম, অ্যাডভোকেট শামিমা পারভিন মিঠু, অ্যাডভোকেট শাহরিয়ার হাসীব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুনীল কুমার, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট বায়েজিদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট মো. এবাদুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!