বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ এপ্রিল ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের লাইন দিয়ে দেশে আসবে নেপালের বিদ্যুৎ: পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল আরও বেশি বিদ্যুৎ দিতে আগ্রহী এবং সেই বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়েই বাংলাদেশে আসবে।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ভারত নবায়নযোগ্য জ্বালানি খাতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে কার্বন ট্রেডিং সিস্টেমে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে বাংলাদেশ এই খাতে এখনও কোনো সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে তারা।

বৈঠকে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স’-এর সঙ্গে যুক্ত থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেনি। ভারত বাংলাদেশকে এই সংস্থার পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক পরিবেশগত সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০