বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ এপ্রিল ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাড. এম শাহ আলমের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: পেশাগত পথচলায় দিকনির্দেশনা ও উৎসাহ দিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের সংবর্ধনা দিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলম।

সিনিয়র ও নবীন আইনজীবীদের অংশগ্রহণ অনুষ্ঠানটি মিলনমেলা পরিণত করে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট সাহেদুজ্জামান সাহেদ, অ্যাড. সাইদ্দুজ্জামান জিকো, অ্যাড. রফিকুল ইসলাম রফিক, অ্যাড. সালাউদ্দিন, অ্যাড. বাহারুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা অত্যন্ত সম্মানজনক হলেও এটি একই সঙ্গে কঠিন ও চ্যালেঞ্জিং। একজন আইনজীবীকে নিয়মিত অধ্যয়ন, আদালতে প্র্যাকটিস এবং সিনিয়রদের কাছ থেকে শেখার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হয়। তারা সততা, পেশাগত নৈতিকতা ও ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবাগত আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন। তিনি বলেন, আইন পেশায় নতুন হিসেবে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সিনিয়রদের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হব। আজকের এই আয়োজন আমাদের জন্য শুধু সংবর্ধনা নয়, বরং শেখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, আমরা একটি সুস্থ ও সহমর্মিতাপূর্ণ পেশাগত পরিবেশ চাই, যেখানে সিনিয়র-জুনিয়রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা থাকবে। আদালতের কার্যক্রম, মামলা পরিচালনা এবং পেশাগত দক্ষতা অর্জনে সিনিয়রদের অভিজ্ঞতা আমাদের পথচলায় আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

অ্যাডভোকেট এম শাহ আলম তার দীর্ঘ কর্মী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি তার সততা, ধৈর্য ও নিরলস পরিশ্রম। তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং নিয়মিত অধ্যয়ন, আদালতের কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার মানসিকতা থাকতে হবে। প্রতিটি মামলা থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কখনোই শর্টকাট পথ অনুসরণ করা উচিত নয়।

তিনি আরও বলেন, শুরুতে পথ কঠিন মনে হতে পারে, অনেক সময় হতাশাও আসতে পারে। তবে ধৈর্য হারালে চলবে না। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে। পাশাপাশি ক্লায়েন্টের প্রতি দায়িত্বশীল আচরণ, সময়ানুবর্তিতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা একজন আইনজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যাড. শাহ আলম বলেন, কোনো পেশাজীবী বা গণসংগঠন যখন দলীয় দাসত্বে জড়িয়ে পড়ে, তখন সেই সংগঠন তার স্বকীয়তা হারাতে বসে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশার মান সমুন্নত রাখতে হবে। মরার যেমন কোনো জাত নেই, আইনজীবীদেরও তেমন কোনো জাত নেই। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন। কোনো দল কিংবা মত নয়, আমাদের একটাই পরিচয়-আমরা আইনজীবী। তিনি নবীনদের পেশার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ধীরে ধীরে নিজেদের দক্ষ ও গ্রহণযোগ্য আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের কোর্ট পিন ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!