বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানিকখালি ব্রিজ সড়কে ভাঙন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি-বড়দল সড়কের মানিকখালি ব্রিজের সামনের সড়কে আবারো ভাঙন দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার শংকা প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আশাশুনি-বড়দল সড়কটি খুবই ব্যস্ততম ও উপজেলার প্রধান সড়ক। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বড়দল হাটে যাতয়াতের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালা, পাটকেলঘাটা ও খুলনা জেলার পাইকগাছা, কয়রাসহ সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর অঞ্চলে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল করে। গত কয়েকদিনের হালকা বৃষ্টিতে মানিকখালী ব্রিজের সামনে রাস্তার স্লোপের মাটি ধুয়ে পিচ ও ইটের খোয়া উঠে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছিল। সেই গর্তটি ঠিক করার পরে আবারো পার্শ্ববর্তী স্থানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া মানিকখালি ব্রিজ-বড়দল ব্রিজ পর্যন্ত সড়কের ৩ জায়গায় পিচের সড়কের উপরে ইটের সোলিং বসানো রয়েছে। সড়কটির পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত হয়ে গেছে। এছাড়া গোয়ালডাঙ্গার রাজুর বাড়ির সামনে ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি পানি নিষ্কাশনের কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনভোগান্তি দূর করতে পথযাত্রী ও এলাকাবাসী সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারসহ সড়ক বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পারভেজ হোসেন বলেন, একই স্থানে আগে একবার গর্ত হয়েছিল, সেটা ঠিক করে দেওয়া হয়েছে। আবার গর্ত হয়েছে। দ্রুত সংস্কার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!