The Editors
১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ থেকে শুরু ডিপিএল দলবদল

ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষ ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সামনে রেখে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শনিবার থেকে। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে এ কার্যক্রম চলবে টানা দুই দিন।

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাবগুলো খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পাবে।
এবারের আসরের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে পারে দেশের এই জনপ্রিয় লিস্ট এ টুর্নামেন্ট।
দলবদলে অংশ নিতে যাচ্ছে দেশের পরিচিত ক্লাবগুলো।

এর মধ্যে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।
দীর্ঘদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ অনিশ্চয়তার মধ্যে ছিল।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে মতবিরোধের জেরে দেশের কয়েকটি শীর্ষ ক্লাব লিগে অংশ নিতে অনাগ্রহ দেখায়, ফলে স্থবির হয়ে পড়ে প্রতিযোগিতাটি।
পরে সেই বোর্ড বিলুপ্ত হয়ে নতুন করে নেতৃত্ব আসে তামিম ইকবালের হাতে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগ ঘিরে ইতিবাচক অগ্রগতি দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০