বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে নাগরিক কমিটির ২১ দফা, বাজেটে বিশেষ বরাদ্দের দাবি 

ডেস্ক রিপোর্ট: উপকূলীয় মানুষের জানমাল ও সম্পদ সুরক্ষায় উপকূলীয় উন্নয়ন বোর্ড ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

শনিবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল সাতক্ষীরার উন্নয়নে ২১ দফা প্রস্তাব তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৃষি, মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী অঞ্চলের একটি। বছরে বিপুল পরিমাণ ধান, মাছ, চিংড়ি, দুধ, শাকসবজি, আম ও মধু উৎপাদন হলেও লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জেলার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষিজমি কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জীবিকার সন্ধানে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতো একই নকশায় নির্মিত অবকাঠামো উপকূলের জন্য উপযোগী নয়। ফলে সড়ক, বাঁধ ও বিভিন্ন স্থাপনা অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উন্নয়নকে টেকসই হতে দিচ্ছে না। এই প্রেক্ষাপটে উপকূলের বাস্তবতা বিবেচনায় পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল সংযোগ, পূর্ণাঙ্গ স্থল ও নৌবন্দর চালু, মেডিকেল কলেজ পূর্ণ রূপে কার্যকর করা, শিল্পাঞ্চল গড়ে তোলা, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ ২১ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সনাক সাতক্ষীরার সাবেক সভাপতি হেনরি সরদার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ প্রমুখ। #

১৮.৪.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!