বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাকের সুস্থতা কামনা

আশরাফুল ইসলাস সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক অ্যাড. এফ এম এ রাজ্জাক (৬৮) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসকের তত্ত্বাবধানে নেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে তার অসুস্থতার খবরে আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সাংবাদিক হিসেবেও তিনি সুপরিচিত। যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি হিসেবে এবং পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক হিসেবে সমাজের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

তার অসুস্থতার খবরের পর তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এফ এম এ রাজ্জাকের পরিবারও সকলের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!