বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর যে সিনেমা

 

বিনোদন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবিটির মুক্তি। এবার নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মাধ্যমে টালিউডে নাম লেখান ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছিল কৌতূহল, কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নির্মাতা রাশেদ রাহা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে, আর সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে। সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজের পরিচালনায় ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১০

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১১

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১২

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৩

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৪

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৫

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৬

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৭

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৮

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৯

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!