বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, কালিগঞ্জে এলজিইডির হিসাব রক্ষক বরখাস্ত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: অফিসে বসে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকৌশল অফিসের হিসাবরক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ১০ কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত ৪৬.০২.০০০০.০০৭.২৭.০২৪.২৫.
৩৯৯০ নং স্মারকের পত্রে ২৭ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত ও শো’কজ করা হয়।

এই পত্রে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমান আপনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রকাশ্যে উৎকোচ গ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় আপনি অফিসের দাপ্তরিক টেবিলে বসে দু’জন ব্যক্তির নিকট থেকে গুনে গুনে অর্থ নিচ্ছেন। সরকারি অফিসে বসে প্রকাশ্যে এমন অর্থ লেনদেনের ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেহেতু আপনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার দায়ে অভিযুক্ত করা হলো এবং উক্ত অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী আপনাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

একই সাথে ওই পত্রে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী কেন তাকে চাকরি হতে বরখাস্ত করা হবে না অথবা একই বিধিমালার অধীনে অন্য কোন শাস্তি প্রদান করা হবে না তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব পত্র, অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিভাগীয় মামলা রুজু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!