বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জ্বালানি তেল বিক্রি শুরু, বরাদ্দ বাড়ানোর দাবি

দেবহাটা প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে দেবহাটার পারুলিয়ায় মোটরসাইকেলের জ্বালানি (পেট্রোল) বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজে পরীক্ষামূলক এই কর্মসূচি চালু হয়।

জানা যায়, ইরান যুদ্ধ ইস্যুতে দেবহাটার সবগুলো তেলের এজেন্টের সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় উপজেলাজুড়ে সৃষ্টি হয় দুর্ভোগ। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে বৈধ লাইসেন্সধারীদের তালিকা প্রস্তুত ও প্রতিটি তেলের এজেন্টে একজন করে ট্যাগ অফিসার প্রদান করে প্রশাসন।

এরপর ডিপো থেকে দেবহাটায় স্বল্প পরিমান ডিজেল সরবরাহ করা হয়। কিন্তু প্রায় এক মাস পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়ে মোটরসাইকের চালকরা। এমন পরিস্থিতিতে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প পরিসরে ও পরীক্ষামূলকভাবে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও তেল নিতে এসে হতাশা নিয়ে ফিরেছেন অনেকেই। কারণ চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম।

তাই দ্রুততম সময়ে দেবহাটার বৈধ তেলের এজেন্টদের জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এদিকে পারুলিয়া ইউনিয়নে পরীক্ষামূলকভাবে পেট্রোল বিক্রি নিয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউল রহমান সিদ্দিকী বলেন, দেবহাটায় পেট্রোল পাম্প না থাকায় মানুষ খুবই দুর্ভোগে ছিল। সেই কথা বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পারুলিয়া ইউনিয়নের মেসার্স এমএ জলিল এন্টারপ্রাইজকে ৪শ লিটার পেট্রোল প্রদান করা হয়। ক্রেতাদের নাম ও মোবাইল নাম্বার তালিকা করে প্রত্যেকের মাঝে ২ লিটার করে বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমরা যাতে বেশি পরিমান জ্বালানি পেতে পারি সে ব্যপারে চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সবগুলো এজেন্টদের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হবে।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!