বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকাল ৩টায় ভার্চ্যুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

এসময় সাতক্ষীরা প্রান্তে সাতক্ষীরা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। এর আগে ৭ উপজেলার দলীয় নেতা হিসেবে উপজেলা নির্বাহী অফিসাররা দলীয় পতাকা উত্তোলন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে—ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট।
খেলাগুলো সাতক্ষীরা স্টেডিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজ পুকুর এবং সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৯ মে পর্যন্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০