বাংলাদেশ, রবিবার, ০৩ মে ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সমন্বয় সভা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 64.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‌‘আমরাই গড়বো নিরাপদ উপকূল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১১টায় উপজেলার বিআরডিবি হল রুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত এক বছরের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নেওয়া উদ্যোগ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, আগাম সতর্কবার্তা প্রচার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারী আঃ মালেকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার অশোক রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

আরও বক্তব্য রাখেন জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের প্রতিনিধি প্রফেসর কেইকো ইকেদা, ইউমি ইয়াগিশিতা মাসুদা, মোঃ আনিসুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, সাংবাদিক শেখ জাহাঙ্গীর কবির টুলু, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মাসুম বিল্ল্যাহ, নাজমুস শাহাদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম, শাহানারা জামাল, সেলিনা আক্তার, ক্লাব প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আশিকুজ্জামান, মোল্ল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সিপিপির মনিরা খাতুন, রেবেকা ইয়াসমিন, জেজেএসের এস এমএ মজিদ, আবু জোবায়ের, মাহিমা আক্তার প্রমুখ।

সমন্বয় সভায় বক্তারা ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে স্থানীয় পর্যায়ে আরও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ

টাইগার পয়েন্টের তার চুরি, আটক ৪

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাতক্ষীরায় ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন

হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

শ্যামনগরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০ মাসে নির্যাতনের শিকার ১০৩৪ সাংবাদিক

ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন

১০

কয়রায় দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সমন্বয় সভা

১১

এপ্রিলে রামপাল কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

১২

শ্যামনগরে কৃত্রিম প্রজননকারীকে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৩

কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেল মধুকবির স্মৃতিবিজড়িত আড়াইশ’ বছরের বটবৃক্ষ

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

১৫

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন ডা. মাশরুর

১৭

বিনা বিচারে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয়: মতিউর রহমান চৌধুরী

১৮

মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব থাকতে পারে না: ইইউ

১৯

সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705