বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ইয়ুথ কানেক্ট সামিট

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৩০টিরও বেশি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ এর উদ্যোগে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কানেক্ট সামিট–২০২৬।

সোমবার (৪ মে) সাতক্ষীরা শহরের লেক ভিউতে আয়োজিত এই সামিটে তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে, ২০২৪ সালের ৬ জুলাই সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ ৩০টিরও বেশি যুব সংগঠনের সদস্যদের একই নেটওয়ার্কের অধীনে একত্রিত করে ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ গঠন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত। সামিটে সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে সুপেয় পানির অভাব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে। পানির কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে- এ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী ও করিমন নেছা শান্তার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেনের এমএম মামসাদ, মোস্তফা রাহাত ও মো. গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নিরাপদ পানি মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।

তারা আরও বলেন, তরুণদের এই সম্মিলিত প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর কার্যক্রম আরও শক্তিশালী হবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন বক্তারা।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা জ্ঞান বিনিময়, উদ্ভাবনী চিন্তা এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজনকে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে নিরাপদ পানি ও স্বাস্থ্যঝুঁকি হ্রাসে এই ফোরাম আরও কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

৩

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

৪

মান্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আরিফুর

৫

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

৬

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

৭

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৮

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৯

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

১০

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

১১

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

১২

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৩

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

১৪

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১৫

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৬

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১৭

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৮

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৯

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

২০