কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলার শিমু রেজা এমপি কলেজে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
ছাত্র-শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন সাহার সভাপতিত্বে এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় ও প্রভাষক অভিষেক কুমার এবং সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা সোলাইমান কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হক, প্রভাষক মহাসিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার বলেন, আমাদের নিজেদের আগে চরিত্রবান ও সৎ হতে হবে। আমরা যদি সৎ না হতে পারি, তাহলে ভালো কোনো কাজ করা সম্ভব নয়। দল-মত নির্বিশেষে আমি কালিগঞ্জ ও আশাশুনির সর্বস্তরের মানুষের অভিভাবক। যতদিন জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে, ততদিন আমি সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সংবর্ধনার জবাবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান যেই করুক বা যার নামেই হোক, সেটি বড় বিষয় নয়। আমি দল-মত নির্বিশেষে সকলের পাশে থাকতে চাই। চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা সবাইকে সঙ্গে নিয়েই করবো।
মন্তব্য করুন