বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের মধ্য লস্কার পাড়ায় সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাসপাতালে সান্ধ্য-কালীন প্যাথলজি বিভাগ চালু হওয়া ও ২৪ ঘণ্টা ডেলিভারি সেবার প্রশংসা করা হয়।

পাশাপাশি এসিজি’র কমিউনিটি মনিটরিং কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

এসব সমস্যার মধ্যে রয়েছে-হাসপাতালের অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা, টিকিট ও ওষুধ কাউন্টার এবং ডাক্তার দেখানোর ক্ষেত্রে সঠিক সিরিয়াল ও নারী-পুরুষের আলাদা লাইনের নিয়ম যথাযথভাবে অনুসরণ না করা, দালালচক্রের মাধ্যমে রোগী প্রতারণা ইত্যাদি।

এছাড়াও সেবাগ্রহীতারা নতুন করে কিছু সমস্যার কথা সভায় তুলে ধরেন- পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানো, নার্সদের অসৌজন্যমূলক আচরণ ও অতি গুরত্বপূর্ণ রোগের ঔষধের প্রয়োজনীয়তা।

এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটি অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসিজি’র সমন্বয়ক মো. মামুনার রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সহ-সমন্বয়ক তাহেরা পারভীন হিরা। আলোচনায় অংশগ্রহণ করেন সনাক-এর সহসভাপতি ইয়াছীন সিদ্দীকী, সদস্য রেবেকা সুলতানা, মনিরুজ্জামান মুন্না, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর সিই আল-আমিন, ইয়েস সদস্য সৌভাগ্য দাস, মো. সানজিদ, ইরানী আক্তার সেবাগ্রহীতা সাবিহা, নিলুফা, সুফিয়া, হোসনেআরা, ইলিয়াস প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০