বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শার্শা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক মিছিল বের করে। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বিএনপির কিছু মানুষ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!