বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৩৬টি ‘পুশ ইন’ করার চেষ্টাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সফলভাবে প্রতিরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সীমান্ত দিয়ে পুশইনকৃত ২ হাজার ৩৬৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে বিএসএফ-এর নিকট ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৭ মে থেকে ৩০ নভেম্বর ২০২৫ সময়ের মধ্যে ২ হাজার ৮৬০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং চোরাচালান রোধে বিজিবির নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, বিএসএফ-কে মরণঘাতী অস্ত্রের (Lethal Weapon) পরিবর্তে অমরণঘাতী অস্ত্র (Non-Lethal Weapon) ব্যবহারের জন্য নিয়মিত অনুরোধ করা হচ্ছে।

৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে রাত বা ঘন কুয়াশার সুযোগ নিয়ে অপরাধ ঠেকাতে থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস এবং সিসিটিভি দিয়ে মনিটরিং করা হচ্ছে।
স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ তাৎক্ষণিকভাবে নস্যাৎ করা হচ্ছে।

বিজিবির কঠোর নজরদারির ফলে গত এক বছরে ১ হাজার ৯৭৯ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরে তিনি বলেন, গত এক বছরে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৮৩ লক্ষ ৭৭ হাজার ৪৩৬ পিস ইয়াবা, ৫৫ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল এবং ১ লক্ষ ৬ হাজার ৭০৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

এ ছাড়া উচ্চমাত্রার মরণঘাতী মাদক ক্রিস্টাল মেথ আইস ১৫.৭৭৭ কেজি, ২.০৮ কেজি কোকেন এবং ৬২ বোতল এলএসডি আটক করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ১৮৯ জন আসামিকে আটক এবং ১ হাজার ৯১৫টি মামলা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশইন ও চোরাকারবারীদের রুখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন করা হয়েছে। সীমান্তে হাই-রিস্ক জোনগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১০

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১১

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১২

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৩

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৫

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৬

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৮

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১৯

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

২০