বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

ডেস্ক রিপোর্ট: শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার ও সাইবার জগতের ঝুঁকি থেকে সুরক্ষায় কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে দেশটিতে ১৫ বছরের কম বয়সী শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার মতো উন্নত দেশগুলোর তালিকায় যুক্ত হলো মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী রাষ্ট্রটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা তা পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে তারা অন্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কোনো কিছু লেখা বা প্রকাশ করা, অন্যের পোস্টে মন্তব্য বা তথ্য শেয়ার করা এবং কোনো উন্মুক্ত গ্রুপ বা চ্যানেলে যুক্ত হয়ে বৃহৎ পরিসরের অনলাইন আলোচনায় অংশ নেওয়ার মতো সুবিধাগুলো পাবে না।

আমিরাত সরকার এই নতুন বিধান কার্যকর করতে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে (যেমন—মেটা, টিকটক, এক্স ইত্যাদি) আগামী ১২ মাসের একটি ‘রূপান্তরকাল’ বা এক বছর সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে মেকানিজম তৈরি করে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে হবে এবং সেগুলো বন্ধ করে দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্ল্যাটফর্ম এই নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া, সাময়িকভাবে আংশিক বা সম্পূর্ণ সেবা বন্ধ করে দেওয়া কিংবা বড় অঙ্কের প্রশাসনিক জরিমানা করার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অতিরিক্ত আসক্তি এবং সাইবার বুলিং ও অপরাধ থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতেই মূলত আমিরাত সরকার এমন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০