বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

ডেস্ক রিপোর্ট: ব্যবধানকে প্রথম বিবেচনায় না এনে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে মুখোমুখি লড়াই বা হেড-টু-হেড রেকর্ডকে।

নতুন কাঠামো অনুযায়ী, ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট ২৪টি এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল নিয়ে ৩২ দলের রাউন্ড অব ৩২ নকআউট পর্ব শুরু হবে। তবে সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নিতে তিন ধাপের টাইব্রেকার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রথম ধাপে দেখা হবে দলগুলোর মুখোমুখি লড়াইয়ে অর্জিত পয়েন্ট। সেখানে সমতা থাকলে বিবেচনায় আসবে হেড-টু-হেড গোল ব্যবধান এবং গোল সংখ্যা। এরপরও সমাধান না হলে দ্বিতীয় ধাপে পুরো গ্রুপের গোল ব্যবধান, মোট গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তৃতীয় ধাপে। এবার থেকে সমতা থাকলে কোনো লটারি বা টস নয়, বরং ফিফা র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হবে দলগুলোর ভাগ্য।

টুর্নামেন্টে এরই মধ্যে নকআউট নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে হাইতি ও তুরস্ক প্রথম দফা থেকেই বিদায় নিয়েছে।

ফিফার এই নতুন নিয়মকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা গ্রুপ পর্বের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০