বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

ডেস্ক রিপোর্ট: ইকুয়েডরের বিপক্ষের ম্যাচে একের পর এক গোল বাঁচিয়ে দলের হার ঠেকিয়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। অবিশ্বাস্য গোলকিপিং করেছেন এই গোলরক্ষক।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোনো দলই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক চলার সময় তিনি গোল সেভ করেছেন ১১টি। যার মধ্যে ইকুয়েডরের একাধিক প্রচেষ্টা ছিল নিশ্চিত গোল হওয়ার মতো।

বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।

এর আগে প্রথম রাউন্ডে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছে ইকুয়েডর। অন্যদিকে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয়েছে কুরাসাও। গ্রুপে জার্মানি ও আইভরি কোস্ট জয় পাওয়ায় এই ম্যাচের ফলাফল দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আজ সকাল ৬টায় ২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে মুখোমুখি হয় ইকুয়েডর ও কুরাসাও।

প্রথম ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি ইকুয়েডর। আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নেন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে।

কুরাসাওয়ের জন্য পরিস্থিতি ছিল আরও চ্যালেঞ্জিং। জার্মানির বিপক্ষে বড় ব্যবধানে হারের পর একই কাঠামোয় দল সাজান কোচ ডিক অ্যাডভোকাট। আক্রমণে ইয়ুর্গেন লোকাডিয়া ও সন্টিয়ে হ্যানসেন এবং মাঝমাঠে জুনিনিও বাকুনা ও লিয়ান্দ্রো বাকুনার ওপর ভরসা ছিল তার।

ইকুয়েডর বল দখলে রেখে আক্রমণ করেছে এবং কুরাসাও রক্ষণাত্মক কৌশলে পাল্টা আক্রমণের সুযোগ খুঁজেছে। কিন্তু, শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৩

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৪

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৫

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৬

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৭

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৮

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৯

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১০

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১১

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১২

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৪

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৫

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৬

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৭

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৯

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

২০