বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।

আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ দশমিক ৭৮ কোটি টাকা।
সেই তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে ৩২ হাজার ৮৫৬ দশমিক ২২ কোটি টাকা। অর্থাৎ, আগের বছরের একই সময়ের তুলনায় এবার রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ০২ শতাংশ।

রোববার (২১ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানিয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।
এর বিপরীতে মে মাস পর্যন্ত আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসের মূল লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা।
সেই তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে এবার ৮১ হাজার ৪৪২ কোটি টাকা কম আদায় হয়েছে। এ সময়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ। খাতভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কাস্টমস অনুবিভাগে ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে জুন মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে গত ২০ জুন ২০২৬ পর্যন্ত মোট আদায় দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। এ আদায় বিগত পুরো অর্থবছরের মোট আদায়ের (৩ লাখ ৭০ হাজার ৮৪৩ দশমিক ০৩ কোটি টাকা) চেয়েও বেশি। এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও ২৫ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হবে। এর মাধ্যমে চলতি অর্থবছর শেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ড তৈরি হতে পারে। সে ক্ষেত্রে চলতি অর্থবছরের চূড়ান্ত রাজস্ব আদায় সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে ৮৮ হাজার কোটি টাকা কম হলেও, বিগত অর্থবছরের তুলনায় ৪৩ হাজার ১৫৭ কোটি টাকা বেশি হবে।

রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্সগুলো আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাসহ কর আদায় বাড়াতে নানামুখী কার্যকর উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া কর ফাঁকি উদ্ঘাটন করে রাজস্ব পুনরুদ্ধার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত অডিট মামলা দ্রুত নিষ্পত্তি করে পাওনা দাবি সৃষ্টি ও কর আদায়, উৎসে আয়কর ও উৎসে মূসক আদায় কার্যক্রমের মনিটরিং, কাস্টমস হাউসের পোস্ট ক্লিয়ারেন্স অডিট ও রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম জোরদার এবং উচ্চ ঝুঁকিপূর্ণ করদাতাদের আয়কর ও ভ্যাট অডিট যুগপৎভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যকর পদক্ষেপের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সার্বিক কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাহিদা মেটাতে প্রয়োজনীয় রাজস্বের সংস্থান করতে এনবিআরের এ জোরালো প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

২

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

৩

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

৪

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৫

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৬

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৭

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৮

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৯

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

১০

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

১১

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১২

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১৩

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১৪

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৫

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৬

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৭

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৮

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৯

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

২০