
মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন তাকদীর আহসান রুবেল।
সোমবার (২২ জুন) বিদ্যালয়ে প্রধান শিক্ষক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনারুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দাউদ আলী সরদার (অবসরপ্রাপ্ত শিক্ষক), আমিনা সুলতানা, শিরিনা খাতুন, দীপালী রানী রায়, রফিকুল ইসলাম, রেহেনা আক্তার বানু (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), খন্দকার জাকির হাসান (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি) এবং আনিছুর রহমান (ইউপি সদস্য)।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নবগঠিত কমিটির সদস্যরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন