বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক ও পরিসংখ্যানবিদদের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। এবার সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা এই গবেষক এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল।

হিউস্টন স্টেডিয়ামে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকায় নকআউটে হাজিমে মোরিয়াসুর দলকে পেয়েছে সেলেসাওরা। ক্লেমেন্টের মতে, নকআউটের ম্যাচটিতে জয় পাবে জাপান। ফলে প্রত্যাশার আগেই শেষ হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।

নিজের পূর্বাভাসের পেছনে একটি গাণিতিক মডেল ব্যবহার করেন ক্লেমেন্ট। তার এই মডেলে ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং তাপমাত্রার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। এসব তুলনামূলক অপ্রচলিত সূচকের সমন্বয়ে তিনি বিভিন্ন দলের শিরোপা জয়ের সম্ভাবনা নির্ধারণ করেন।

গত ৯ এপ্রিল প্রকাশিত ক্লেমেন্টের গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তার সব পূর্বাভাস যে বাস্তবতার সঙ্গে মিলে গেছে, তা নয়। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পরই ক্লেমেন্টের কিছু হিসাব ভুল প্রমাণিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তিনি। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করায় সেই ম্যাচ আর সম্ভব নয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও তার মডেলে ধরা পড়েনি।

এখন পর্যন্ত ক্লেমেন্টের পূর্বাভাসের সঙ্গে মিল থাকা সম্ভাব্য দুটি নকআউট ম্যাচ হলো ব্রাজিল-জাপান এবং নেদারল্যান্ডস-মরক্কো। এই দুই ম্যাচই গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য ক্রস-ম্যাচের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!