
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের এক অসহায় বিধবা নারী ও তার পরিবারকে স্বাবলম্বী করে তুলতে একটি গরু উপহার দিয়েছে ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
জানা গেছে, বালুইগাছা গ্রামের মৃত আব্দুল মান্নান থান্দার ২০২০ সালে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার স্ত্রী ছালেহা খাতুন একমাত্র ছেলে মাহমুদুর রহমান (১৩) কে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন।
পরিবারটির আর্থিক সংকট দূর করে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাকে একটি গরু প্রদানের সিদ্ধান্ত নেয়।
সোমবার (২৯ জুন) সকালে তাকে গরু প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, আরিফুল ইসলাম, মোখলেসুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ মুহিব, আব্দুল হাকিম প্রমুখ।
মন্তব্য করুন