বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে হবে’

হাবিবুর রহমান সোহাগ: ‘শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ি, বৈষম্যহীন আগামীর পথে চলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, ট্রাক মালিক সমিতির মাসুম বিল্লাহ শাহীন, সুশীলনের উপপরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, দরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের পুনর্বাসন ও বিকল্প জীবিকার ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সভায় জেলা প্রশাসক মো. কাউসার আজিজ বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক-মালিক, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!