বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

বিনোদন ডেস্ক: গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী কেয়া পায়েল। কখনো ঘুরছেন স্পিডবোটে, কখনো অভিজাত হোটেলের বাথটাবে আয়েশ করছেন। ছবি-ভিডিওগুলো তার অনুসারীরাও দিচ্ছেন নানারকম প্রতিক্রিয়া।

তবে এর ফাঁকেই একটি ভিডিও ছড়িয়ে পড়ল। যেখানে কেয়া পায়েলের সঙ্গে রয়েছেন এক যুবক। ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি রেস্তোরাঁয় বসে বসে খাবার খাচ্ছেন তারা। গল্প-আড্ডার মাঝে মাঝে ওই যুবককে খাইয়েও দিচ্ছেন পায়েল। অন্তর্জালে আসতেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

কিন্তু কে সেই যুবক? কার সঙ্গে মালদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন পায়েল? বিষয়টি নিয়ে জানার জন্য অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিদেশে থাকায় তার নম্বরটি বন্ধ, আর হোয়াটসঅ্যাপেও বন্ধ রেখেছেন সংযোগ।

এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে, ওই যুবকের নাম প্রাচুর্য। তার সঙ্গে নাকি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন পায়েল। এর আগে যুক্তরাজ্যেও একসঙ্গে তারা ঘুরতে গিয়েছিলেন। পায়েল-প্রাচুর্যের সম্পর্কের কথা নাকি তাদের পরিবারও জানে, ভবিষ্যতে বিয়ের ব্যাপারেও ভাবছেন তারা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অন্তর্জালে তাদের নিয়ে চর্চায় মেতে রয়েছে নেটিজেনরা।

প্রসঙ্গত, কেয়া পায়েলকে সর্বশেষ দেখা গেছে ‘সুখের গল্প’ নাটকে। মজুমদার শিমুলের নাটকটি এসেছে ১৩ জুন। এতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১০

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১১

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১২

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৩

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

১৪

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

১৫

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৭

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১৮

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১৯

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

২০
error: Content is protected !!