বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জেলা পরিষদের বরাদ্দপত্র ও গাছের চারা বিতরণ, চক্ষু চিকিৎসা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জেলা পরিষদের বরাদ্দপত্র বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।

চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের প্রায় ২ কোটি ৯৮ লাখ টাকার বরাদ্দপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা শামীম কবির, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা মোল্লা আয়ুব হোসেন, রুবেল মীর, মোমিনুর রহমান সাগর, জিএম রফিকুল হাসান, শাহদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, বদরুদ্দোজা বাবলু , জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ আবু মুছা, জেলা সাইবার দলের সভাপতি সুইটি খাতুন, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সেলিম রেজা লাকি, শেখ বেনজির আহমেদ লাল, জেলা যুবদল নেতা পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস নেতা আব্দুল্লাহ আল মামুন, পাখি খাতুনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!