বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুলাই ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ যুবক আটক

সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র‌্যাব-৬। এ সময় মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে এসব মাদকসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল সিরাপ), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। জব্দ করা মাদক সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরো জানান, আটক মজিদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে স্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

যৌথসভা ডেকেছে বিএনপি

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

১০

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১১

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

১৩

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

১৪

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৫

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

১৭

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

১৮

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

১৯

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

২০
error: Content is protected !!