বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। হালান্ডদের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের সামনে ২৪ বছরের এক অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০০৬ থেকে ২০২২ সাল সালের বিশ্বকাপ পর্যন্ত নকআউট পর্ব থেকে যতবারই বাদ পড়েছে সেলেসাও, ততবারই তাদের প্রতিপক্ষ ছিল ইউরোপের কোনো না কোনো দল। তাই ব্রাজিলের জন্য নরওয়ে ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়েছে। আবার ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখনও কোনো জয় নেই সেলেসাওদের।

২০০৬ সালের বিশ্বকাপে ঘানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। পরেরবারও বিদায় হয় কোয়ার্টার ফাইনাল। এবার তাদের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস।

২০১৪ সালের বিশ্বকাপ ভুলেই যেতে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেননা সেবার ফাইনালে উঠার লড়াইয়ে জার্মানির বিপক্ষে হেরেছিল ৭-১ গোল ব্যবধানে। পরের দুই বিশ্বকাপে সেরা আট থেকেই বাদ পড়ে ব্রাজিল। এতে তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া ও বেলজিয়াম।

এই দীর্ঘ খরা কাটানোর দায়িত্ব এখন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কাঁধে। ক্লাব ফুটবলে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে নকআউট লড়াইয়ে সাফল্যের জন্য পরিচিত আনচেলত্তি এবার জাতীয় দলের হয়ে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান।

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচ থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো রক্ষণে দৃঢ়তা।’

সাম্প্রতিক ইতিহাস হতাশার হলেও বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সামগ্রিক রেকর্ডে এগিয়ে ব্রাজিল। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে তারা জিতেছে ১৭টি ম্যাচ, হেরেছে ৯টিতে এবং ড্র করেছে ৫টি। ড্র হওয়া ম্যাচগুলোর মধ্যে দুটিতে টাইব্রেকারে জিতেছে, দুটিতে হেরেছে।

রবিববার নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি ২৪ বছরের ইউরোপ-খরাও কাটানোর লক্ষ্য থাকবে সেলেসাওদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০