বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি সভাপতি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।

সোমবার (৬ জুলাই) বিকেলে পল্টন মোড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় সংসদ ভবন প্রঙ্গণ ব্যবহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।

সিপিবি আয়োজিত পল্টন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক লুনা নূর, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।

সমাবেশে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে।

দেশবাসীকে এই চক্রান্ত রুখে দিতে হবে। গত ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দেশবিরোধী বানিজ্য চুক্তি বাতিল করার পরিবর্তে ক্ষমতাসীন সরকার মার্কিন তোষণ নীতি অবলম্বন করছে।

নজিরবিহীনভাবে জাতীয় সংসদ ভবন প্রঙ্গনে এই উদযাপন তারই স্বাক্ষ্য বহন করে।

তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদের তথাকথিত বিরোধী দল মিলিতভাবে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিরোধী ভূমিকায় অবর্তীন হয়েছে। সম্মিলিত প্রতিরোধ ছাড়া দেশপ্রেমিক মানুষের সামনে আর কোন পথ খোলা নেই।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতীক এবং স্বাধীন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। সেই প্রাঙ্গণকে কোনো বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া স্বাধীনতা ও জাতীয় আত্মমর্যাদাবোধের পরিপন্থী। এই ধৃষ্টতাপূর্ণ কর্মকান্ডের জন্য দায়ীদের অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত নানা ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ অবস্থায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এ ধরনের আনুষ্ঠানিক আয়োজন বাংলাদেশের পররাষ্ট্রনীতির স্বাধীনতা, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব সম্পর্কে অপ্রয়োজনীয় প্রশ্নের জন্ম দেয়। সরকার জনগণের অনুভূতি ও দেশের মর্যাদার বিষয়টি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা জাতীয় সংসদ ভবনসহ রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীকসমূহকে ভবিষ্যতে কোনো বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস বা অনুরূপ আনুষ্ঠানিক আয়োজনের জন্য ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য সরকারকে সতর্ক করেন। একই সঙ্গে এ সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

সমাবেশ থেকে মহান মুক্তিযুদ্ধে গণহত্যা সংঘটিত করা ও স্বাধীনতা বিরোধী ভূমিকা রাখা একটি দলের প্রধান কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত মিত্র ঘোষণার প্রেক্ষিতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে অদ্যবধি মার্কিন যুক্তরাষ্ট্র ও জামাত মিলিতভাবে বাংলাদেশ ও দেশের মানুষের বিপক্ষেই আছে। তারা পরস্পরের পরিক্ষীত মিত্র হলেও বাংলাদেশের মানুষ ও বিশ্বশান্তির শত্রু।

সমাবেশ থেকে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বুধবার (৮ জুলাই) সারাদেশে এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১০

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১১

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১২

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৩

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৪

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৫

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৭

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৮

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৯

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

২০
error: Content is protected !!