বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বিলাল হোসেন: মাস খানেক আগে শেষ হয়েছে সেতু নির্মাণের কাজ। কিন্তু এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে কোনো কাজে আসছে না সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালীর সীমানা খালে নির্মিত পাকা সেতুটি। সংযোগ সড়কের অভাবে পাঁচ থেকে ছয় গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের মই দিয়ে সেতুয় উঠে পার হচ্ছে খাল।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের দাউদ গাজীর বাড়ির সামনে সীমানার খালের ওপর ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান আরিফ এন্টারপ্রাইজ।

স্থানীয়রা জানান, এক মাস আগে সেতুটির নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে সেতু পার হওয়ার জন্য দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় পার্শেখালী, মিরগাং, কালিঞ্চী, ঠাকুরঘেরী ও টেংরাখালী গ্রামের বাসিন্দারা খাল পার হতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সেতুয় উঠতে বাঁশের নড়বড়ে সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছে তারা।

টেংরাখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ গাজী বলেন, সেতু করছে, কিন্তু সেতু পার হওয়ার কোনো রাস্তা নেই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে?

রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, ইউএনও, ও পিআইও স্যারকে জানানো হয়েছে। তারা সরেজমিনে এসে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি টেংরাখালী সীমানার ব্রিজ নতুন নির্মিত হয়েছে। আগে ওখান থেকে মাটি বিক্রি করা হয়েছে। এখন ব্রিজের জন্য মাটি প্রয়োজন, কিন্তু মাটি পাওয়া যাচ্ছে না।

শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, ঠিকাদারকে এ বিষয়ে জানানো হয়েছে। একটু বৃষ্টি কমলেই উনি কাজ শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!