বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুলাই ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

কাক। কালো বলে অনেকেই কাককে তাচ্ছিল্য করে। কিন্তু পরিবেশ সুরক্ষায় কাকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

পাতিকাক একটি সর্বভুক প্রাণী, যা সব খায়। এদের খাদ্যতালিকাও বেশ বড়। প্রাণীর মল থেকে শুরু করে ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্টাংশ, পোকামাকড়, ফলমূল, বড় বড় ফুলের মধু, ফসলের বীজ, পাখির ডিম, ছোট সরীসৃপ, সাপ, ব্যাঙ ইত্যাদি। পাতিকাক শিকারী পাখির উচ্ছিষ্ট খাবারের জন্যও ওঁত পেতে থাকে। অনেকসময় শিকারী পাখিকে কায়দামতো পেলে দলবদ্ধভাবে ধাওয়া করে শিকারও ছিনিয়ে নেয়।

কাক মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট ও মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে।

তবে উদ্বেগের বিষয়, বর্তমানে কাক বিলুপ্তির পথে। কাকের এই অনুপুস্থিতির জন্য আমরাই দায়ী। ব্যাপকহারে বৃক্ষ নিধনের কারণে কাকের আবাসস্থল নেই বললেই চলে। উপকূলীয় এলাকায় এই অবস্থা আরো সংকটময়।

সাম্প্রতিক সময়ে গৃহপালিত পশু ও হাঁস-মুরগীর নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এর সাথে কাক, চিল ও শকুন বিলুপ্তির কোনো সম্পর্ক আছে কী না তা নিয়ে গবেষণা হওয়া দরকার। কারণ মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে কাক, চিল ও শকুন পরিবেশ রক্ষায় যে ভূমিকা পালন করে, তা এখন অনেকটাই অনুপস্থিত। কাক, চিল ও শকুন কমে যাওয়ায় মৃত প্রাণীর দেহাবশেষ থেকে মশা-মাছির মাধ্যমে অন্যান্য প্রাণীর দেহে সহজেই রোগ ছড়িয়ে পড়ছে।

প্রকৃতির অকৃত্রিম বন্ধু কাক রক্ষায় এখনই সচেতন হতে হবে। উদ্যোগ নিতে হবে।

লেখক: গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!