বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৬, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত। পানি ঢুকেছে অনেকের বাড়িঘরে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজে যেতে না পেরে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ, হাসপাতাল চত্বর, সাব-রেজিস্ট্রি অফিসসহ একাধিক শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ-মাছখোলা সড়কে হাঁটু পানি জমেছে। ডুবে গেছে এই এলাকার অনেক ঘরবাড়ি, টয়লেট ও টিউবওয়েল।

স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা পৌর এলাকার মধ্যে অপরিকল্পিত মৎস্য ঘের ও অপরিকল্পিত নগরায়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

সাতক্ষীরা সরকারি কলেজ রোডের বাসিন্দা সবুর গাজী বলেন, বছরের পর বছর সাতক্ষীরার মানুষ বর্ষাকালে একই দুর্ভোগে পড়ছে। পৌর কর্তৃপক্ষ কোনো কাজই ঠিক মতো করেন না। আমরা ২০ বছর এখনে বসবাস করছি, হালকা বৃষ্টিতেই এই এলাকা তলিয়ে যায়। এই ভোগান্তি চলবে আরও অন্তত চার মাস।

মাছখোলা গ্রামের গৃহবধূ শাহানারা বেগম বলেন, রাতভর বৃষ্টিতে রান্না ঘরে পানি ঢুকেছে। আরেকটু বৃষ্টি হলে ঘরেও পানি ঢুকবে। ছেলে-মেয়েদের নিয়ে শংকার মধ্যে দিয়ে দিন পার করছি।

এদিকে, বৃষ্টিতে কাজ না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

ভ্যানচালক ভোলা জানান, বৃষ্টিতে লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। ভাড়া নেই। আয় না থাকায় চাল-ডালও কেনা বন্ধ।

একইভাবে দিনমজুর আখতারুল ইসলাম বলেন, দুইদিন ধরে ঘরে বসে আছি। কোনো কাজ নেই।

সাতক্ষীরা আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বলেন, জলাবদ্ধতা দূরীকরণের জন্য খালগুলো খনন করা হচ্ছে। পাশাপাশি শহরের স্লুইস গেট খুলে দেওয়া হবে এবং প্রাণসায়ের খালে পানি নিয়ে যাওয়ার জন্য সকল ড্রেন সচল করে প্রাণসায়ের খালে যুক্ত করা হচ্ছে। তখন আশা করি পরিস্থিতির উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!