বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

কেশবপুর (যশোর) প্রতিনিধি : হতদরিদ্র ও প্রান্তিক নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের কেশবপুরে ‘গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) কেশবপুরের মঙ্গলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম)’-এর সার্বিক বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভগ্নী নিবেদিতা মঞ্চের সমন্বয়কারী কল্যাণী দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য গৌতম কুমার দে।
কর্মশালায় কেশবপুর উপজেলার আলতাপোল, পাঁচপোতা, শিকারপুর ও পরচক্রা গ্রামের ৩০ জন হতদরিদ্র ও প্রান্তিক মহিলা অংশ নেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের গাভী নির্বাচন, সঠিক বাসস্থান তৈরি, সুষম খাদ্য ও রোগবালাই প্রতিরোধসহ খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
প্রশিক্ষণ গ্রহণ শেষে জেসমিন খাতুন বলেন, গাভী পালনের বৈজ্ঞানিক নিয়মগুলো আগে আমাদের জানা ছিল না। আজকের প্রশিক্ষণ থেকে পশুর সঠিক যতœ ও রোগবালাই দমনের অনেক নতুন বিষয় শিখলাম, যা আমাদের খামার করতে সাহস জোগাবে। রহিমা বেগম তার বক্তব্যে বলেন, আমরা ঘরের কাজের পাশাপাশি পশুপালন করি, কিন্তু সঠিক নিয়মের অভাবে লাভ হতো না। এই প্রশিক্ষণ আমাদের আয়ের পথকে আরও সহজ করে দিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!