বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): কেশবপুর পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ না হওয়ায় যত্রতত্র ময়লার স্তুপ জমে পরিবেশ দূষণের আশঙ্কা বাড়ছে। বাঘের মোড়ের পাশে এবং পোস্ট অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। বিশেষ করে টানা বর্ষণে এসব বর্জ্য পঁচে গলে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, শহরের ব্যস্ততম সড়কের পাশেই খোলা জায়গায় প্লাস্টিক, পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্ট ও বিভিন্ন ধরনের গৃহস্থালি বর্জ্য দিনের পর দিন জমে রয়েছে। কোথাও কোথাও নির্ধারিত ডাস্টবিন উপচে পড়ে ময়লা সড়কে ছড়িয়ে পড়ছে। আবার অনেক স্থানে কোনো ডাস্টবিনই নেই। ফলে যে যেখানে সুযোগ পাচ্ছেন, সেখানেই ময়লা ফেলছেন। বৃষ্টির পানিতে এসব আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ও পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন তারা।

গণমাধ্যম ও মানবাধিকার কর্মী শামীম আক্তার মুকুল বলেন, কেশবপুর শহরের প্রধান সড়কের পাশে দিনের পর দিন ময়লার স্তুপ পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে না, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!